মূল তথ্যে যান
এশিয়া

চীনে কাজের প্রস্তুতি

চীন মূলত দক্ষ ও উচ্চশিক্ষিত বিদেশিদের ওয়ার্ক পারমিট দেয়। কারখানা বা নির্মাণের সাধারণ কাজে বিদেশি কর্মীর বৈধ পথ প্রায় নেই।

বন্ধউচ্চ ঝুঁকি
ভাষা
চীনা ভাষা (ম্যান্ডারিন) বা ইংরেজি দরকার
আনুমানিক খরচ
লোকে সাধারণত দেয়: ৳২–৫ লাখ (আনুমানিক)
সরকার-নির্ধারিত সর্বোচ্চ খরচ
এই দেশের জন্য বাংলাদেশ সরকার কোনো সর্বোচ্চ খরচ ঠিক করে দেয়নি। তাই লিখিত চুক্তি ও রসিদ ছাড়া কাউকে টাকা দেবেন না।

চীনে যাওয়ার ধাপে ধাপে গাইড

কোন কাজ কোন ক্রমে করবেন, কী যাচাই করবেন আর কোথায় প্রতারণা হয় — এক জায়গায়।

চীন যাওয়ার প্রস্তুতি নিন

সংরক্ষণ

কত আয়, কত খরচ

আনুমানিক আয়

নির্দিষ্ট নয় — অদক্ষ কাজের বৈধ ভিসা প্রায় নেই

কাজ, অভিজ্ঞতা ও চুক্তি অনুযায়ী আয় কম-বেশি হয়। এটি চাকরি বা বেতনের নিশ্চয়তা নয়।

প্রস্তুতি ও খরচ

যেতে আনুমানিক খরচ
৳২–৫ লাখ
কত সময় লাগে
৩–৬ মাস
থাকা-খাওয়া
শহর অনুযায়ী আলাদা
নিজের খরচ হিসাব করুন

কারা যেতে পারবেন, কীভাবে যাবেন

যোগ্যতা ও কাগজপত্র

  • বৈধ পাসপোর্ট (যথেষ্ট মেয়াদসহ)
  • লিখিত চাকরির অফার ও চুক্তি
  • মেডিকেল ফিটনেস
  • চীনা ভাষা (ম্যান্ডারিন) বা ইংরেজি দরকার

সাধারণত যে কাগজ লাগে: পাসপোর্ট · ছবি · চাকরির চুক্তি · শিক্ষা/দক্ষতার সনদ · প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্স · BMET ছাড়পত্র

কাগজপত্রের তালিকা দেখুন

ওয়ার্ক পারমিট কীভাবে হয়

ওয়ার্ক পারমিট + Z ভিসা — দক্ষতা, শিক্ষা ও অভিজ্ঞতা লাগে

  1. ১নিয়োগকর্তা চীনে ওয়ার্ক পারমিট নোটিস নেন
  2. ২ঢাকায় Z ভিসা
  3. ৩BMET ছাড়পত্র
  4. ৪পৌঁছে রেসিডেন্স
পারমিটের ধাপ দেখুন

টাকা দেওয়ার আগে সাবধান

কারখানা, নির্মাণ বা হোটেলের সাধারণ কাজের জন্য চীনে বিদেশি কর্মীর বৈধ পথ প্রায় নেই। এমন “চীন ভিসা”-র জন্য টাকা দেবেন না।

  • এজেন্সির সরকারি লাইসেন্স (RL নম্বর) BMET-এ যাচাই
  • নিয়োগকর্তা: ওয়ার্ক পারমিট নোটিস ও Z ভিসা — ট্যুরিস্ট (L) বা বিজনেস (M) ভিসা নয়
  • ভিসাটি Z (কাজের) ভিসা এবং চীন থেকে ওয়ার্ক পারমিট নোটিস আছে
  • রসিদ ও লিখিত চুক্তি ছাড়া কোনো পেমেন্ট নয়
প্রতারণা চেনার উপায়

আপনার জন্য কোন পথ ঠিক?

৩টি সহজ প্রশ্নের উত্তর দিন, পরের ধাপ জেনে নিন।

আমার পথ দেখান

সাধারণ প্রশ্ন

প্রবাসীয়ান কি চাকরি বা ভিসা নিশ্চিত করে?

না। আমরা প্রস্তুতি, প্রশিক্ষণ, কাগজপত্র গোছানো আর প্রক্রিয়া বুঝতে সাহায্য করি; চূড়ান্ত সিদ্ধান্ত নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের।

“পথ খুঁজুন”-এ দেখানো খরচ কি চূড়ান্ত দাম?

না। এটি পরিকল্পনার জন্য একটি আনুমানিক সীমা। আপনার তথ্য আর কোন কোন সেবা লাগবে তা যাচাইয়ের পর লিখিত দাম নিতে হবে।

কোনো এজেন্সি বা চাকরির প্রস্তাব কীভাবে যাচাই করব?

এজেন্সির সরকারি লাইসেন্স, অফিসের ঠিকানা, নিয়োগকর্তার নাম-পরিচয়, লিখিত চুক্তি, আবেদন নম্বর আর টাকার রসিদ যাচাই করুন। আমাদের “নিরাপত্তা” পাতার যাচাই-তালিকা কাজে লাগাতে পারেন।

গাইড বা কোর্স বেছে নিতে সাহায্য পাব?

হ্যাঁ। “পথ খুঁজুন”-এ দেশ, কাজের ধরন ও বর্তমান অবস্থা দিলে আপনার জন্য প্রস্তুতির ধাপ দেখানো হয়।

খরচ কি সবার জন্য একই?

না। দেশ, ট্রেড, প্রশিক্ষণ, নথি ও ব্যক্তিগত অবস্থার ওপর খরচ বদলায়। তাই ক্যালকুলেটরের ফল একটি প্রস্তুতিমূলক অনুমান।

পেমেন্টের আগে কী যাচাই করব?

কী কী কাজ করে দেবে তার লিখিত তালিকা, মোট দাম, টাকা ফেরতের নিয়ম, প্রতিষ্ঠানের নিজস্ব পেমেন্ট নম্বর আর রসিদ নিশ্চিত করুন। কারও ব্যক্তিগত নম্বরে টাকা পাঠাবেন না।