মূল তথ্যে যান
টাকা দেওয়ার আগে যাচাই করুন

প্রতারণা ও নিরাপত্তা

টাকা দেওয়ার আগে কী কী যাচাই করবেন, তার সহজ তালিকা।

এই ৭টি লক্ষণ দেখলে সাবধান

  1. ১

    শতভাগ ভিসার নিশ্চয়তা

    কোনো এজেন্সি বা ব্যক্তি ভিসা/পারমিট সিদ্ধান্ত নিশ্চিত করতে পারে না।

  2. ২

    ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা

    প্রতিষ্ঠানের নামে লেখা বিল ও টাকার রসিদ ছাড়া টাকা পাঠাবেন না। কারও ব্যক্তিগত বিকাশ/নগদ বা ব্যাংক হিসাবে নয়।

  3. ৩

    চুক্তি ছাড়া দ্রুত সিদ্ধান্ত

    বেতন, কী কাজ, কত ঘণ্টা, থাকার ব্যবস্থা আর টাকা ফেরতের নিয়ম—সব লিখিতভাবে নিন।

  4. ৪

    মূল পাসপোর্ট রেখে দেওয়া

    জমা দিলে গ্রহণপত্র, কারণ এবং ফেরতের তারিখ লিখিতভাবে নিন।

  5. ৫

    অস্বাভাবিক কম খরচ

    সরকারি ফি, অন্য প্রতিষ্ঠানের খরচ (যেমন মেডিকেল, টিকিট) আর এজেন্সির নিজের সেবার দাম আলাদা করে লিখে নিন ও যাচাই করুন।

  6. ৬

    সরকার-নির্ধারিত খরচের চেয়ে অনেক বেশি টাকা চাইছে

    অনেক দেশে যাওয়ার খরচ সরকার ঠিক করে দেয়। তার চেয়ে অনেক বেশি চাইলে, বা রসিদ ছাড়া বাড়তি টাকা চাইলে, থামুন এবং প্রবাসী কল সেন্টারে (১৬১৩৫) জিজ্ঞেস করুন।

  7. ৭

    পরীক্ষা ছাড়া চাকরির অফার

    নিয়োগকর্তা কে, ইন্টারভিউ কে নিয়েছে, আর চাকরির প্রস্তাবটা কোথা থেকে এসেছে—নিজে আলাদাভাবে যাচাই করুন।

সরকারি উৎসে নিজে যাচাই করুন

এগুলো সরকারের সেবা—আমাদের নয়। কোনো এজেন্সি বা দালালের কথায় সন্দেহ হলে টাকা দেওয়ার আগে এখানে মিলিয়ে নিন।

এজেন্সির লাইসেন্স আছে কি না দেখুনবিএমইটি (BMET)-এর লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির তালিকা। এজেন্সির নাম বা RL নম্বর দিয়ে খুঁজুন; লাইসেন্স চালু আছে কি না দেখুন।raims.oep.gov.bd
সরকারি প্রবাসী কল সেন্টার: ১৬১৩৫প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের হেল্পলাইন। বিদেশে যাওয়া, খরচ বা প্রতারণা নিয়ে প্রশ্ন ও অভিযোগ জানাতে পারেন।

কাগজ আসল কি না, যাচাই করান

কাগজের ছবি পাঠান, ব্যক্তিগত তথ্য ঢেকে দিন। পাসপোর্ট নম্বর, ব্যাংকের তথ্য বা OTP কখনো পাঠাবেন না।

  • এজেন্সির সরকারি লাইসেন্স (RL নম্বর) ও অফিসের ঠিকানা
  • নিয়োগকর্তার (যে কোম্পানিতে কাজ) নাম, ঠিকানা ও তাদের নিজস্ব যোগাযোগ
  • চাকরির চুক্তিপত্রে বেতন ও দিনে কত ঘণ্টা কাজ
  • আবেদন বা ওয়ার্ক পারমিটের নম্বর
  • বিল, টাকার রসিদ ও টাকা ফেরতের নিয়ম

প্রতারণার কথা জানান

অন্যদের বাঁচাতে জানান: কে, কী বলেছিল, আর কীভাবে যোগাযোগ করেছিল। ৩টি ঘর পূরণ করে পাঠান।

টাকা দেওয়ার আগে সব লিখিত নিন

কী সেবা, মোট কত টাকা, কোন ধাপে কত টাকা, আর কখন টাকা ফেরত—সব পরিষ্কার না হলে টাকা দেবেন না।

নিরাপদ পারমিট প্রক্রিয়া দেখুন