মূল তথ্যে যান
মধ্যপ্রাচ্য

কাতারে কাজের প্রস্তুতি

ন্যূনতম মজুরি ও ভিসা সেন্টারের মাধ্যমে চুক্তি স্বাক্ষরের ব্যবস্থা আছে। নির্মাণ, সিকিউরিটি, হসপিটালিটি ও ক্লিনিংয়ে চাহিদা।

চালু
ভাষা
ইংরেজি সহায়ক
আনুমানিক খরচ
লোকে সাধারণত দেয়: ৳৩.৫–৬ লাখ (আনুমানিক)
সরকার-নির্ধারিত সর্বোচ্চ খরচ
৳১,০০,৭৮০এর বেশি টাকা চাইলে সাবধান — রসিদ ছাড়া দেবেন না, অভিযোগ করুন। কীভাবে অভিযোগ করবেনলোকে সাধারণত দেয়: ৳৩.৫–৬ লাখ (আনুমানিক)

কাতারে যাওয়ার ধাপে ধাপে গাইড

কোন কাজ কোন ক্রমে করবেন, কী যাচাই করবেন আর কোথায় প্রতারণা হয় — এক জায়গায়।

কাতার যাওয়ার প্রস্তুতি নিন

সংরক্ষণ

কত আয়, কত খরচ

আনুমানিক আয়

QAR ১,০০০–২,৫০০/মাস (ন্যূনতম মজুরি QAR ১,০০০ + খাবার ও থাকার ব্যবস্থা/ভাতা)

স্থানীয় মুদ্রায় — কাতারি রিয়াল — টাকায় কত হবে, সেদিনের রেটে হিসাব করুন।

কাজ, অভিজ্ঞতা ও চুক্তি অনুযায়ী আয় কম-বেশি হয়। এটি চাকরি বা বেতনের নিশ্চয়তা নয়।

প্রস্তুতি ও খরচ

যেতে আনুমানিক খরচ
৳৩.৫–৬ লাখ
কত সময় লাগে
২–৪ মাস
থাকা-খাওয়া
শহর অনুযায়ী আলাদা
নিজের খরচ হিসাব করুন

কারা যেতে পারবেন, কীভাবে যাবেন

যোগ্যতা ও কাগজপত্র

  • বৈধ পাসপোর্ট (যথেষ্ট মেয়াদসহ)
  • লিখিত চাকরির অফার ও চুক্তি
  • মেডিকেল ফিটনেস
  • ইংরেজি সহায়ক

সাধারণত যে কাগজ লাগে: পাসপোর্ট · ছবি · চাকরির চুক্তি · শিক্ষা/দক্ষতার সনদ · প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্স · BMET ছাড়পত্র

কাগজপত্রের তালিকা দেখুন

ওয়ার্ক পারমিট কীভাবে হয়

ওয়ার্ক ভিসা ও রেসিডেন্স পারমিট (QID)

  1. ১নিয়োগকর্তা MOL/MOI-তে ভিসা নেন
  2. ২ঢাকার Qatar Visa Center-এ মেডিকেল, বায়োমেট্রিক ও চুক্তি স্বাক্ষর
  3. ৩BMET ছাড়পত্র
  4. ৪পৌঁছে QID
পারমিটের ধাপ দেখুন

টাকা দেওয়ার আগে সাবধান

শতভাগ ভিসার প্রতিশ্রুতি বা ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা চাইলে থামুন।

  • এজেন্সির সরকারি লাইসেন্স (RL নম্বর) BMET-এ যাচাই
  • নিয়োগকর্তা: MOI-এর ভিসা সার্ভিস ও QVC-তে চুক্তি
  • QVC-তে চুক্তি স্বাক্ষরের সময় বেতন, কাজ ও শর্ত এজেন্সির কথার সঙ্গে মিলিয়েছি
  • রসিদ ও লিখিত চুক্তি ছাড়া কোনো পেমেন্ট নয়
প্রতারণা চেনার উপায়

এই দেশে যে কাজের চাহিদা আছে

কনস্ট্রাকশনইলেকট্রিশিয়ানপ্লাম্বিং ও HVAC

আপনার জন্য কোন পথ ঠিক?

৩টি সহজ প্রশ্নের উত্তর দিন, পরের ধাপ জেনে নিন।

আমার পথ দেখান

সাধারণ প্রশ্ন

প্রবাসীয়ান কি চাকরি বা ভিসা নিশ্চিত করে?

না। আমরা প্রস্তুতি, প্রশিক্ষণ, কাগজপত্র গোছানো আর প্রক্রিয়া বুঝতে সাহায্য করি; চূড়ান্ত সিদ্ধান্ত নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের।

“পথ খুঁজুন”-এ দেখানো খরচ কি চূড়ান্ত দাম?

না। এটি পরিকল্পনার জন্য একটি আনুমানিক সীমা। আপনার তথ্য আর কোন কোন সেবা লাগবে তা যাচাইয়ের পর লিখিত দাম নিতে হবে।

কোনো এজেন্সি বা চাকরির প্রস্তাব কীভাবে যাচাই করব?

এজেন্সির সরকারি লাইসেন্স, অফিসের ঠিকানা, নিয়োগকর্তার নাম-পরিচয়, লিখিত চুক্তি, আবেদন নম্বর আর টাকার রসিদ যাচাই করুন। আমাদের “নিরাপত্তা” পাতার যাচাই-তালিকা কাজে লাগাতে পারেন।

গাইড বা কোর্স বেছে নিতে সাহায্য পাব?

হ্যাঁ। “পথ খুঁজুন”-এ দেশ, কাজের ধরন ও বর্তমান অবস্থা দিলে আপনার জন্য প্রস্তুতির ধাপ দেখানো হয়।

খরচ কি সবার জন্য একই?

না। দেশ, ট্রেড, প্রশিক্ষণ, নথি ও ব্যক্তিগত অবস্থার ওপর খরচ বদলায়। তাই ক্যালকুলেটরের ফল একটি প্রস্তুতিমূলক অনুমান।

পেমেন্টের আগে কী যাচাই করব?

কী কী কাজ করে দেবে তার লিখিত তালিকা, মোট দাম, টাকা ফেরতের নিয়ম, প্রতিষ্ঠানের নিজস্ব পেমেন্ট নম্বর আর রসিদ নিশ্চিত করুন। কারও ব্যক্তিগত নম্বরে টাকা পাঠাবেন না।